সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ড. ফরিদের উদ্যোগে দুইটি বাঁশের সাঁকো নির্মাণ—যাতায়াতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের

রামপালে ড. ফরিদের উদ্যোগে দুইটি বাঁশের সাঁকো নির্মাণ—যাতায়াতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের

মেহেদী হাসান, (রামপাল) প্রতিনিধি
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম মানবিক উদ্যোগের অংশ হিসেবে রামপাল উপজেলার ভোজপতিয়া ও পেড়িখালী ইউনিয়নে অল্প সময়ের মধ্যেই দুইটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও সরাসরি তত্ত্বাবধান বিশেষ ভূমিকা রাখে। স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরে চলাচলের উপযোগী সাঁকো না থাকায় দুই ইউনিয়নের কয়েকশ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে স্কুল–কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচলে ছিল নানা প্রতিবন্ধকতা। বিকল্প যোগাযোগ ব্যবস্থা দ্রুত গড়ে তোলার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। এ অবস্থায় মানবিক দিক বিবেচনায় নিয়ে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম নিজ অর্থায়নে জরুরি ভিত্তিতে দুইটি বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। কয়েক দিনের মধ্যেই কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। গ্রামবাসীদের অনেকে বলেন— ড.ফরিদ সব সময়  গরিব, দুস্থ ও মেহনতী মানুষের পাশে থাকেন।  তিনি সাধারণ মানুষের ভাষা বোঝার চেষ্টা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ান। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান—এটি শুধু একটি সাঁকো নয়; মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবতার বাস্তব উদাহরণ। ড. ফরিদের এ মানবিক ও সময়োপযোগী উদ্যোগ রামপালের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers