সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে জমির দখল নিয়ে দুই পক্ষের বিরোধে ভূমি অফিসে লিখিত অভিযোগ

রামপালে জমির দখল নিয়ে দুই পক্ষের বিরোধে ভূমি অফিসে লিখিত অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে নালিশী জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় জমির প্রকৃত মালিকানা রক্ষার দাবিতে ভুক্তভোগী পক্ষ ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আলেয়া বেগম ও সালেহা বেগম অভিযোগে জানান, তাদের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ মোহাম্মদ আলী শেখ ও সোয়াইন শেখ জোরপূর্বক দখল করে নিয়েছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষগণ দলবদ্ধভাবে নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে উক্ত জমিতে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।
তাদের দাবি, ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমির বিআরএস খতিয়ান নং ৬৩৭, ৬৩৮, ৩২৪৬, ৩২৫২, ৩৩৫৯, ৩৩৬২, ৩৩৬৫, ৩৩৬৮, ৩৪২৮, ৩৫৩৬, ৩৫৬৮, ৩৫১৯ ও ৩৪২৪— মোট প্রায় ১ একর ৬৬ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জোরপূর্বক ওই জমি দখল করে নেয় বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা ও সালিশ বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও প্রতিপক্ষ তাতে রাজি হয়নি। বরং তারা নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী শেখ বলেন, আমার ফুফু সাড়ে ৮ শতাংশ জমি বিভিন্ন দাগ থেকে পাবেন। কিন্তু তারা অতিরিক্ত জমি দাবি করছেন, যা ঠিক নয়।”রামপাল সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers