বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
আবহাওয়া অনুকূলে,আমন ধানের বাম্পার ফলন — খুশি রামপালের কৃষকরা

আবহাওয়া অনুকূলে,আমন ধানের বাম্পার ফলন — খুশি রামপালের কৃষকরা

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
চলতি আমন মৌসুমে অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও কৃষি উপকরণের সহজলভ্যতায় বাগেরহাটের রামপাল উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষকরা জানাচ্ছেন, এ বছর শুরু থেকে আবহাওয়া ছিল চাষাবাদের পক্ষে সহায়ক। সময়মতো বৃষ্টি ও পর্যাপ্ত রোদ পাওয়ায় জমি প্রস্তুত, রোপণ ও ধান পাকার সময় কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়নি। স্থানীয় কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, “এই বছর আবহাওয়া খুব ভালো ছিল। ধানের জমিতে বৃষ্টি ও রোদ দুটোই ঠিক সময়ে পেয়েছি। ফলে ফলনও দারুণ হয়েছে। আমরা সবাই খুব খুশি।” আরেক কৃষক জব্বার আলী জানান, “সারের দাম কিছুটা বেশি থাকলেও ফলন ভালো হওয়ায় খরচ উঠে আসবে। বাজার দর ঠিক থাকলে এবার ভালো লাভ হবে ইনশাআল্লাহ।” রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, আমন মৌসুমে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। রোগবালাই প্রতিরোধে সময়মতো কীটনাশক ও জৈব সার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার প্রতি বিঘায় গড়ে ১৮–২০ মণ পর্যন্ত ফলন হওয়ার আশা করছি, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি হবে। তিনি আরও বলেন, রামপালে  ১০ থেকে ১২ দিন পরে ধান মাড়াই কর্তন শুরু হবে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পান, সে বিষয়ে বাজার পর্যবেক্ষণও চলছে। কৃষকদের প্রত্যাশা, সরকারি ক্রয়মূল্য যদি ন্যায্য থাকে এবং ধান বিক্রির সুযোগ সময়মতো মেলে, তাহলে তারা আরও উৎসাহ নিয়ে পরবর্তী মৌসুমে চাষাবাদে মনোযোগী হবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers