শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে অসহায় পরিবারের মাঝে ভ্যান উপহার দিলেন ডেপুটি এটর্নি জেনারেল গাজী এম এইচ তামীম

রামপালে অসহায় পরিবারের মাঝে ভ্যান উপহার দিলেন ডেপুটি এটর্নি জেনারেল গাজী এম এইচ তামীম

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি এটর্নি জেনারেল গাজী এম এইচ তামীম। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন—মানবিকতাই মানুষের শ্রেষ্ঠ গুণ। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাগেরহাটের রামপাল উপজেলার একটি অসহায় পরিবারের মাঝে একটি ভ্যান উপহার দেন তিনি। উক্ত মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দীক (রহঃ) ফাউন্ডেশন–এর অর্থায়নে। ভ্যানটি পেয়ে পরিবারটির সদস্যরা আনন্দে আপ্লুত হয়ে বলেন, এই উপহার তাদের জীবিকা নির্বাহে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। এ সময় গাজী এম এইচ তামীম বলেন, “শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দীক (রহঃ) ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত—নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা।” স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, গাজী এম এইচ তামীমের এই মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো—ভালো কাজ কখনো ছোট নয়, এটি সমাজে আলো ছড়ায় নীরবে, নিভৃতে

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers