শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে সন্ত্রাসীদের হামলায় গৃহবধূ আহত

রামপালে সন্ত্রাসীদের হামলায় গৃহবধূ আহত

রামপাল(বাগেরহাট)সংবাদদাতা
রামপালের পবনতলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুই সন্তানের জননী এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ও সন্ধ্যায় পবনতলার রাস্তায় ও বাড়ীতে ফেলে দুই দফা মারপিট করা হয় ও গৃহবধূকে। স্থানীয় সূত্রে জানা যায়, আনসার সদস্য খান আইনুর ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৩৪)কে একই এলাকার আজিজ নামের এক ব্যক্তি বাজে ইঙ্গিত ও অশালীন আচারণ করেন। বিষয়টি হাওয়া বেগম তার স্বামীকে জানালে তার স্বামী খান আইনুর ইসলাম আজিজের কাছে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আজিজের সহযোগী সন্ত্রাসী রুবেল, দুলাল, বাবু, বাদশা, আরিফ, শাকিব, রুমান ও ইমরান ওই দিন সন্ধ্যা ৭টার সময় আইনুর ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আইনুর ইসলামের স্ত্রী হাওয়া বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেয়। পরে আহত হাওয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার বিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো পাওয়া যায়নি। রামপাল থানার ওসি আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ঢাকাতে আছি। ঘটনা তদন্তসহ দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers