চুলকাটি ডেস্ক
ফকিরহাট থানাধীন খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী আল আরাফা ফিলিং স্টেশনেরে সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ বাংলার নন্দিত আলেমেদ্বীন বরণ্যে ইসলামী আলোচক মাওঃ সুলাইমান হোসেন নোমানী (৫৫), (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । গতকাল (২০ অক্টোবর) সোমবার বেলা ২টায় এ ঘটনা ঘটে। নিহত সুলাইমান হোসেন বাগেরহাট সদর উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ও ১ পুত্র সন্তান নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুলাইমান হোসেন নোমানী তার ছেলে হাফেজ জোবায়ের হোসেনকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য খুলনা যাচ্ছিলেন। আল আরাফা ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলে পেট্রোল নিয়ে হাইওয়ে সড়কে উঠলে পিছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। বাসটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে তার ছেলে জোবায়ের হোসেন প্রাণে বেচে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ময়নাতদন্ত রিপোর্ট শেষ করে নিথর দেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন। এঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও বাসটিকে আটক করতে পারেনি পুলিশ। আজ সকাল ৯ টার সময় চুলকাটি ঘনশ্যামপুর স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন তার ছোট ছেলে হাফেজ জোবায়ের হোসেন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন-কাপন সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর মাদ্রাসার মুহাতামীম আব্দুল মাবুদ সাহের, বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি মনজুরুল হক রাহাদসহ বিভিন্ন ইসলামী আন্দোলনের শতাধিক ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।
Leave a Reply