সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু

রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে মৎস্যঘেরের বাঁধ কেটে জোরপূর্বক জমি দখলে নিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে ভুক্তভোগী পারভীন বেগম বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাকশ্রী বাজার এলাকার লোকমান মোল্লা এসএ ১২, ৪৩৩ ও ১৬৭ খতিয়ানের বর্তমান বিআরএস ৩৯০ খতিয়ানের ১৭৭ দাগের ০.৫৭ একর জমি গত ইংরেজি ১১-০৩-২০১৯ তারিখে ৫২২ নং কোবলামূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে লোকমান মোল্লা বিদেশে যাওয়ার সময় তার বোন পারভীন বেগমকে জমি ও ঘের রক্ষণাবেক্ষণের জন্য আমমোক্তারনামা দেন। পারভিন ওই জমি গত ইংরেজি ২০১৯ সাল থেকে দেখভাল করে আসছেন। কিন্তু ওই জমি গত ৮/৯ মাস পূর্বে জোরপূর্বক একই এলাকার বাসিন্দা মো. বাচ্চু শেখ ঘের ভরা মাছসহ দখল করে নেন। এ ছাড়াও ওই ঘের দখলের পূর্বে বাচ্চু ভুক্তভোগী পারভীনের নিকট একলক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে বাচ্চু শেখ তার জমির পাশে থাকা পারভীনের ঘেরের বেড়িবাঁধ কটে দিয়ে নিজের ঘেরের সাথে মিশিয়ে দেয়। এতে পারভীনের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করেন। এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু শেখের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী জানান, আমি তদন্ত শুরু করেছি। আরো অধিকতর তদন্ত করে রিপোর্ট দিবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers