সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাটি বনিকপাড়া পূজা মন্ডপে জেলা পুলিশ সুপারের পরিদর্শন

চুলকাটি বনিকপাড়া পূজা মন্ডপে জেলা পুলিশ সুপারের পরিদর্শন

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বনিকপাড়া পূজা মন্ডপে বাগেরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় চুলকাটি বনিকপাড়া সর্বাজনীন দূর্গা মন্দিরে সনাতন হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজা সারা দেশের ন্যায় দূর্গা পূজা অনুষ্ঠানের লক্ষে পরিদর্শনকালে দূর্গা পূজা উদযাপনের সার্বিক খোঁজ খবর নেন এসময় তিনি বলেন শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালনের লক্ষে উপজেলার পূজা মন্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা দিতে এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রতি বছরের মতো এ বছরও পুলিশ, সেনাবাহিনী, ব্যাটিলিয়ান আনসার, সাধারণ আনসারসহ পৃথক ২টি মোবাইল টিমের সদস্যরা মোতায়ন থাকবে। এ ছাড়াও প্রতি ইউনিয়নে চেক পোস্ট এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ-সাজ রব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: মাহমুদুল হাসান, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ বিএম আলমগীর, এছাড়া চুলকাটি বনিকপাড়া সর্বাজনীন পূজা মন্দির কমিটির কর্মকর্তা ও চুলকাটি বাজার ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers