সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে জাল দলিলে জমি আত্মসাৎ, সাব-রেজিস্ট্রারসহ ৭ জনকে বিবাদী করে আদালতে মামলা

রামপালে জাল দলিলে জমি আত্মসাৎ, সাব-রেজিস্ট্রারসহ ৭ জনকে বিবাদী করে আদালতে মামলা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে জাল দলিলের মাধ্যমে পৈত্রিক জমি আত্মসাতের অভিযোগে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন ছোট ভাই প্রশান্ত কুমার পাল। বাগেরহাটের সহকারী জজ আদালত (রামপাল) এ দায়ের করা ২২১/২৫ নং মামলায় রামপালের তৎকালীন সাব-রেজিস্ট্রারসহ মোট ৭ জনকে বিবাদী করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, উপজেলার সগুনা গ্রামের মৃত নিশিকান্ত পালের বড় ছেলে পুলক কুমার পাল কৌশলে ছোট ভাই প্রশান্ত কুমার পালের পৈত্রিক জমি জালিয়াতির মাধ্যমে দখল করে নেন। মামলার আর্জিতে বলা হয়েছে, পুলক পাল সগুনা মৌজার বিএরএস ২৩০, ২০ ও ১৯১ নং খতিয়ানের ০.৯৫ একর এবং পিত্তে মৌজার বিএরএস ১৯২ নং খতিয়ানের ০.২৫ একর—মোট ১.২০ একর জমি জাল ও তঞ্চকতার মাধ্যমে দলিল সৃষ্টি করে আত্মসাৎ করেন। এ ঘটনায় রামপালের তৎকালীন সাব-রেজিস্ট্রার শাহাদাৎ হোসেন, বড় ভাই পুলক কুমার পাল, ভাইপো আকাশ কুমার পাল, মহরার মো. ইউসুফ আলী, হুমায়ুন কবির, বলাই ঘরামী এবং বাগেরহাট জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। তবে মামলার প্রধান বিবাদী পুলক কুমার পাল অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর পিতা স্বেচ্ছায় দানপত্র দলিলমূলে ওই জমি তাঁর ও ছেলে আকাশের নামে হস্তান্তর করেছেন। সাব-রেজিস্ট্রার শাহাদাৎ হোসেনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অপরদিকে মহরার ইউসুফ আলী, হুমায়ুন কবির ও বলাই ঘরামীও অভিযোগ অস্বীকার করেছেন। মামলার বাদী প্রশান্ত কুমার পাল অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে তিনি রামপাল থানায় লিখিত আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers