শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পুলিশের অভিযানে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামপালে পুলিশের অভিযানে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ূন কবির শেখকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকার আশুলিয়া থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামপাল থানা পুলিশ সফলভাবে হুমায়ূন কবির শেখকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি বাগেরহাট জেলার রামপাল উপজেলার ডাকরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বেলায়েত আলি শেখ। গ্রেপ্তারের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “আসামি হুমায়ূন কবির শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমাদের টিম নিয়মিত গোয়েন্দা নজরদারির মধ্যে রেখেছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।” এদিকে দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় এলাকাবাসীর মাঝে ভীতি ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তার গ্রেপ্তারের পর সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers