শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিমিয় সভা

বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিমিয় সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলার আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার লতিফ মাষ্টার ফাউন্ডেশন এর সহযোগিতায় ফাউন্ডেশন চত্বরে জেলা কমিটির আহবায়ক রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এ সভাপতিত্বে এপরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ এর এ্যাডভোকেট রাসেল আহম্মেদ এবং বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন কমিটির সদস্য সচিব কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিফতাউদ্দিন, সদস্য কেএম রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান, সোহেল রানা, গোলাম কুদ্দুছ মাতুব্বর ও মোঃ আসাদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভুইয়া ভার্চুয়াল মিটিংয়ে অংশ গ্রহন করেন। পরিচিতি সভায় নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানানো হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers