সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে মোংলা ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি, থানায় জিডি

প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানাকে মোংলা ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি, থানায় জিডি

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
প্রেসক্লাব রামপাল’র সভাপতি ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি এম,এ সবুর রানাকে মোবাইল ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ১৫ আগষ্টকে কেন্দ্র করে ছাত্রলীগ নাশকতা করতে পারে এমন একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় তাজউদ্দীন বাদশা ওরফে বাদল নামের মোংলা ছাত্রদল সভাপতি পরিচয়ে ০১৭২১৫১৪১৯৪ নম্বর থেকে ফোন করে হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রামপাল থানায় জিডি করা হয়েছে। যার নম্বর-৭৩৬। তারিখ ১৬-০৮-২০২৫। জানা গেছে, ১৫ আগষ্টকে ঘিরে নাশকতা চালাতে পারে এমন একটি অভিযোগ ও কিছু তথ্য প্রেসক্লাব রামপাল বরাবর পাঠানো হয়। পাঠানো তথ্যপ্রমাণ সঠিক প্রতীয়মান হাওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মহিদুল ইসলাম রনির বিরুদ্ধ পোষ্ট দেয়া হয়। বিষয়টি প্রশাসন কে অবহিতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ও অবহিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ১৫ আগষ্ট রাত থেকে সবুর রানাকে ফোন করে বিভিন্নজনে বিষয়টি জানতে চান। ওই দিন রাতে উল্লেখিত নম্বর থেকে সাংবাদিক সবুর কে ফোন করা হয়। ফোন রিসিভ না করায় পরদিন ১৬ আগষ্ট সকাল ৯ টা ৩১ মিনিটে আবারো ফোন করলে বাদল ওরফে বাদশা পরিচয়ে সবুর রানার অবস্থান জানতে চায়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিদুল ইসলাম রনির সম্পর্কে জানতে চায়। বিষয়টি তাকে বলা মাত্রই অকথ্য ভাষায় গালাগালী করতে থাকে। তখন তার ফোন কেটে দিলেও আবারো ফোন দিতে থাকে। এক পর্যায়ে ছাত্রদল পরিচয় দানকারী বাদল ওরফে বাদশা হোয়াটসআপ ও ম্যাসেঞ্জারে কল করে আওয়ামীলীগের দালাল, দালাল সাংবাদিক বলে বার বার কমেন্ট করতে থাকে।  খোজ নিয়ে জানা গেছে, ফোনের হুমকিদাতার নাম তাজউদ্দীন বাদশা, সে মোংলা উপজেলার বিলুপ্ত ছাত্রদল কমিটির সভাপতি ছিল। তার বাড়ী মোংলা উপজেলায়। এমন অবস্থায় নিরাপত্তা ও হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের স্বার্থে রামপাল থানায় জিডি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত বাদল ওরফে বাদশা ফোন কল করা অব্যাহত রেখেছে।  হুমকির ঘটনার নিন্দা জানিয়েছেন, প্রেসক্লাব রামপাল, মানবাধিকার সংস্থা,  রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সামাজিক সংস্থার নেতৃবৃন্দ। তারা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers