বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বাগেরহাটে জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

ভ্রাম্যমান প্রতিনিধ
বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এ -5 (গোল্ডেন এ+) অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশন এর আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ. এফ. নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি পারভিন প্রমুখ। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল উচ্চতর শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়নে কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা’ উত্তরণে সহযোগিতা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং আর্থিক সহ অন্যান্য বিষয়ে সহযোগিতার বিষয়ে আয়োজক কমিটি আশ্বস্ত করেন। বক্তারা বলেন, ভালো ফলাফল করার মাধ্যমে ভাল কোন গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হয়। বাগেরহাটের উন্নয়নে কাজ করতে হলে ভালো জায়গা পৌঁছাতে হবে এবং মানুষ হতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers