সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির ষড়যন্ত্র আমরা মেনে নেব না: কৃষিবিদ শামিমুর রহমান শামীম

বাগেরহাট-৪ সংসদীয় আসন বিলুপ্তির ষড়যন্ত্র আমরা মেনে নেব না: কৃষিবিদ শামিমুর রহমান শামীম

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার চুলকাটি প্রেস ক্লাবের কর্মরতত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জননেতা কৃষিবিদ শামিমুর রহমান শামীম সৌজন্য সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও কুশলাদি বিনিময় করেন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭ টার সময় প্রসক্লাব হলরুমে চুলকাটি প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির প্রমূখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন বাগেরহাট-৩ আসন বিভাজন ও বাগেরহাট-৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছেন। শিগগির নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত থেকে সরে না এলে বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে ঢাকার ইসি ভবন ঘেরাও করা হবে। শামীমুর রহমান শামীম বলেন, নির্বাচন কমিশনারের যে আরপিও রয়েছে তার নিয়মনীতি লঙ্ঘন ও মানুষের মৌলিক অধিকার হরণ করে রাতের আঁধারে চোরাকারবারির মতো বাগেরহাটের চারটি আসনকে কেটে তিনটিতে পরিণত করেছে। এর মধ্যদিয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছে। এর দায়ে নির্বাচন কমিশনকে জনগণের আদালতে দাঁড়াতে হবে। চুলকাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আরিফ ঢালী, সহ-সভাপতি মাহফুজুর রহমান, আসাদুজ্জামান শেখ সোবহান, অমিতকর বিলাস, শেখ মিরানুজ্জামান মিরন, মিজানুর রহমান মিঠু, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, রিয়াদ মোড়ল, রুম্মান মাহমুদ শৈশব, জাকারিয়া হোসেন শাওন, মজনু শেখ, সাকিব হাসান জনি, মুরাদ শেখ, ফকির আসাদুজ্জামান, সাজ্জাদ হাসান ইমরুল, বিপুল চন্দ্র দেবনাথ প্রমূখ। সাংবাদিকদের কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে রাখালগাছি ইউনিয়ন বিএনপির, খানপুর ইউনিয়ন বিএনপির ও রামপাল উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers