সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে নাগরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নাগরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেনহাট প্রতিনিধি:
বাগেরহাট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স ক্fনাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, উদয়ন বাংলাদেশ এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোসাঃ মেহেরুন্নেসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  আহমেদ কামরুল হাসান।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম রফিকুল ইসলাম। নাগরিক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন এবং রামপাল উপজেলার রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নে নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে। সিদ্ধান্ত গ্রহণ ও অধিকারের লঙ্ঘনের প্রতিকারে তাদের অংশগ্রহণ বাড়ানো হবে। ২০২৭ সালের জুন পর্যন্ত ২ বছর মেয়াদি এই প্রকল্পের মাধ্যমে নাগরিক সমাজের সক্রিয়তা, সিভিল সোসাইটির নেটওয়ার্ক ও অংশীদারিত্ব বৃদ্ধি, সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা এবং কমিউনিটি নেতাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি ওয়াসিওর রহমান তন্ময়, প্রোগ্রাম অফিসার তাসনিম হোসাইন প্রমি, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার তিয়াসা ইডরাক, আমরাই পারি’এর প্রতিনিধি নাজমুস সাকিব এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি অলীপ কুমার ঘটক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়ন বাংলাদেশের প্রধান সিইও, শেখ আসাদ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers