সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ৩৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, অন্তত ১০ জন সংকটাপন্ন

বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ৩৫ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, অন্তত ১০ জন সংকটাপন্ন

বিশেষ প্রতিনিধি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ও শিক্ষকদের অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া চারটা পর্যন্ত দগ্ধ ৩৫ জনকে সেখানে আনা হয়েছে। অধিকাংশেরই শ্বাসনালি পুড়ে গেছে। অন্তত ১০ জনের অবস্থা সংকটাপন্ন।আজ বেলা সোয়া একটার দিকে স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর বেলা দেড়টার পর থেকে দগ্ধ ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্স আসতে থাকে বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলাম। তিনি জানান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩৫ জনকে এখানে আনা হয়েছে। তাঁদের প্রত্যেকেরই হাত, পা, মুখ, বুক, পিঠ ঝলসে গেছে। কেউ কেউ গুরুতর দগ্ধ হয়েছেন। এর মধ্যে ছাত্র, ছাত্রী ও শিক্ষক রয়েছেন।বার্ন ইনস্টিটিউটে আসা দগ্ধ ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তাদের অধিকাংশ চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হাসপাতালে নিয়ে আসার পরপরই তাঁদের শ্বাসকষ্ট দেখা দেয়। জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসকেরা চিকিৎসাসেবা শুরু করেন। পরে সেখান থেকে তাঁদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) ও বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ অধিকাংশের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

বিকেল সোয়া চারটার দিকে দগ্ধ একজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। তাঁর পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে। তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, চিকিৎসাধীন দগ্ধদের অন্তত ১০ জনের অবস্থা সংকটাপন্ন। দগ্ধদের অধিকাংশেরই শ্বাসনালি পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers