সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলার মাদক ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ জাকির বর্তমানে ইউনিয়ন জামাতের নেতা

বাগেরহাট জেলার মাদক ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ জাকির বর্তমানে ইউনিয়ন জামাতের নেতা

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের পাইকপাড়া এলাকার মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমান এর পুত্র শেখ জাকির হোসেন একাধিক মাদক মামলার আসামী ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিস্ট সরকারের দোসর বাগেরহাট জেলার মাদক ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ জাকির বর্তমানে রাখালগাছি ইউনিয়ন জামাতের সদস্য ও নেতায় পরিণত হয়েছে। জামাতের বিভিন্ন সভা সমাবেশে অংশ নিয়ে প্রথম সারিতে থেকে দলীয় কার্যক্রম চালাচ্ছে। প্রভাবশালী আওয়ামী লীগের সংগঠনে সক্রিয় থাকা শেখ জাকির হঠাৎ এই রাজনৈতিক মেরু পরিবর্তনে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করেন। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিস্ট সরকারের দোসর এখন বাগেরহাট জেলার মাদক ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শেখ জাকির এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছেন। স্থানীয়দের ভাষ্য, যে ব্যক্তি অতীতে আওয়ামী লীগের রাজনীতি করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন, মাদক কারবারের সাথে জড়িত ছিলেন, তিনি কীভাবে এখন জামাতের সদস্য হন। ও জামাতের জেলা পর্যায়ে নেতাদের সাথে তার একটা ঘনিষ্টতা রয়েছে। প্রতিবেদকের তদন্তে উঠে আছে এই জাকির সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় এর সাথে ঘনিষ্টতা থাকায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাখালগাছি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান নমিনেশন চান। এবং আওয়ামীলীগ আমলে অবৈধ ভাবে ব্যাপক অর্থ উপার্জন করেছেন। এমনকি তার আপন ছোট ভাই রাজিব হোসেন আপেল আলোচিত মৃণাল মাস্টারকে পিটিয়ে হত্যা করা মামলার অন্যতম আসামী। এই জাকিরের আপন ভাতিজা শেখ সৌরভ রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের নেতা এছাড়া এই জাকির বাগেরহাটে মাদক সম্রাট নামে পরিচিত। বাগেরহাট ২ আসনের জামাতের মনোনিত প্রার্থী ও জেলা জামাতের নেতা শেখ মনজুরুল হক রাহাদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন শেখ জাকির হোসেন এখন জামাতে যোগ দিয়েছেন এবং রাখালগাছি ইউনিয়ন জামাতের সদস্য। তার বিরুদ্ধে যে কয়েকাট মামলা আছে সে গুলো আইনি প্রক্রিয়া চলবে বলে তিনি জানান। রাখালগাছি ইউনিয়ন জামাতের সভাপতি শেখ আরিফ এর কাছে জানাতে চাওয়া হলে তিনি জানান জাকির এখন রাখালগাছি ইউনিয়নের সদস্য। উল্লেখ্য রুপসা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা রুপসা টোল প্লাজা থেকে ৪০ বোতল পেন্সিডিলসহ জাকিরকে গ্রেফতার করে পুলিশ এব্যাপারে থানায় মামলা হয় যার নং-৭।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers