বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
চুলকাটিতে স্কুলের জমি অবৈধ ভাবে দখলের ঘটনায় আহত ১, অভিযোগ দায়ের

চুলকাটিতে স্কুলের জমি অবৈধ ভাবে দখলের ঘটনায় আহত ১, অভিযোগ দায়ের

চুলকাটি প্রতিনিধি
বাগেরহাটের চুলকাটিতে পলাশ কিন্ডারগার্টেন স্কুলের জমি অবৈধ দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টার সময় কিসমতভট্ট গ্রামের দেবন্দ্রনাথ দেবনাথ এর পুত্র পংকজ দেবনাথ এর পৈতৃক জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চন্দ্রা রানী দেবনাথ (৪৮) গুরুতর আহত, রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য প্রেরণ করেন। পারিবারিক সূত্রে জানাযায় ১৯৯৮ সাল প্রতিষ্ঠাকালীন থেকে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী বিশিষ্ট স্কুলটি সুনামের সাথে পরিচালনা হচ্ছে। ঘটনার দিন চুলকাটি পলাশ কিন্ডারগার্টেন স্কুলের জায়গা দখলের চেষ্টা করলে জমিদাতা পংকজ দেবনাথের সহধর্মিণী চন্দ্রা রানী দেবনাথ বাধা দিলে দখলবাজ ও হামলাকারীরা কাঠের বাতা, শাবল, দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। ভুক্তভোগী চন্দ্রা রানী দেবনাথ বাদি হয়ে স্বামী, স্ত্রীর ও অজ্ঞাতনামা ২/৩ জনের নামে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন কিসমতভট্ট গ্রামের রবীন্দ্রনাথ দেবনাথ (৬৫) ও তার স্ত্রী মুক্তা রানী দেবনাথ (৪০)। ভুক্তভোগী চন্দ্রা রানী দেবনাথ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার নিজ নামীয় মৌজার বি.আর.এস ৫৮ নং খতিয়ানের বি.আর.এস ৮ নং দাগে ২১ শতক জমি গাঁয়ের জোরে ভোগ দখলের চেষ্টা করে বিবাদীগণ অতিশয় পরসম্পদ লোভী আমি বাধা দিলে মামলাধারী ও দখলবাজেরা আমার উপর হামলা করে একপর্যায় দা দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। তিনি আরো বলেন বিবাদীর বিরুদ্ধে মোকাম বাগেরহাট জমির দেয়ানী চলমান মামলা নং-১৩/২৫। এব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ হানিফ শিকদার বলেন অভিযোগটি পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers