শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কৃষিবীদ শামিমুর রহমানের সাথে চুলকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা

কৃষিবীদ শামিমুর রহমানের সাথে চুলকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা

চুলকাটি প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম এর সাথে চুলকাঠি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের পরিস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিগত দিনে স্বৈরাচাঁদ সরকার দেশের আইনশৃঙ্খলা দুর্নীতি অনিয়ম এমনভাবে সৃষ্টি করেছে। সরকার পতনের পর অন্তর্কালীন সরকার এসে দেশ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন। দেশে এখন আইনশৃঙ্খলা, অনিয়ম দুর্নীতিতে অস্থির হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে দেশের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকার যেভাবে দেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম, একটি অনির্বাচিত সরকারের পক্ষে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।তাই আমাদের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। এপ্রিল নয়, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যাশা করি। মত বিনিময় শেষে তিনি প্রেস ক্লাবের উন্নয়নে ১০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা হাসান আল মামুন বাপ্পি, মামুনুর শাহিন রুবেল সাবেক সদস্য সচিব খুলনা সদর স্বেচ্ছাসেবক দলনেতা আল হেলাল বাবু, মিজানুজ্জামান মিরান, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, প্রাক্তন সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, অমিত কর বিলাস, রুম্মান মাহামুদ শৈশব, জাকারিয়া হোসেন শাওন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers