সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামপালে ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট)প্রতিনিধি।। 
“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ভূমি মেলার আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবাকেন্দ্রে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার রণিক হালদার, এআরডিও মো. হাবিবুর রহমান এবং প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা। এছাড়া প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহসম্পাদক মো. তারিকুল ইসলাম, লায়লা সুলতানা, কবির আকবর পিন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী এবং ভূমি মালিকগণ অংশগ্রহণ করেন। মেলায় ভূমি সংক্রান্ত নানা সেবা ও তথ্য প্রদানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers