সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
তারুণ্যের রাজনৈতিক সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা যুবদলের মতবনিময় সভা

তারুণ্যের রাজনৈতিক সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা যুবদলের মতবনিময় সভা

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধি
তারুণ্যের রাজনৈতিক সমাবেশ সফল করতে জেলা বিএনপির সাথে বাগেরহাট জেলা যুবদলের মতনবনিময় সভা অনুষ্ঠিত। বুধবার সকালে জেলাবিএনপির দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এটিএম ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য , সরদার অহিদুল ইসলাম পল্টু, হাজরা আসাদুল ইসলাম পান্না, অধ্যাপক হাদিউজ্জামান হিরো সৈয়দ নাসির আহম্মেদ মালেক, ডাঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ।জুলাই
-আগস্ট গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন এই তরুণেরা। দেশের নানাবিধ কাজে আমরা এখনও পুরোপুরিভাবে তরুণদের যুক্ত করতে পারি নাই। বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়। তিনি আরো বলেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আয়োজন নিশ্চয়ই একটি মাইলফলক। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers