শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ

রামপালে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ

রামপাল (বাগেরহাট): প্রতিনিধি।
বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের পূর্বপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর উপর বর্বরোচিত হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রহিমা বেগম (৩৮), মালয়েশিয়া প্রবাসী মোঃ জাবেদ শেখের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে (শুক্রবার) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে, একই গ্রামের মোঃ সিদ্দিক শেখের পুত্র মোঃ তরিকুল ইসলাম (৪০) এর নেতৃত্বে মোঃ আব্দুল্লা শেখ, পিতা মোঃ গউচ শেখ এবং মোঃ তহিদুল শেখ, পিতা মোঃ ফেরদাউস শেখ মিলে এ হামলা চালায়। তারা ভুক্তভোগী রহিমা বেগমের উপর শারীরিক হামলা চালিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এর আগেই তারা রহিমা বেগমকে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত কিছুদিন ধরে রহিমা বেগমের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে তারা মনে করছেন। এ বিষয়ে অভিযুক্তদের মুঠো ফোনে বারবার  যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। ঘটনার পরপরই রহিমা বেগমের পরিবার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।  এ বিষয়ে রামপাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্ত চলছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers