সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট সদর উপজেলার আসন্ন ৯ নং রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ইং আগামী ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ৪ হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে সাধারণ সম্পাদক পদ থেকে ৪ হেভিওয়েট প্রার্থী ভোটের মাঠে লড়বেন। আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়েছে বইছে নির্বাচনী আমেজ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ৯টি ওয়ার্ডের ভোটাদের দ্বারে-দ্বারে অবস্থান করছেন নিজ নিজ এলাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ৯নং রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে রাজনৈতিক দলের ৪ জন প্রার্থীরা হলেন ।
খাঁন গোলজার আলী
ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মিথ্যা ভিত্তিহীন মামলা ও হামলার শিকার কারাবরণকারী, সাবেক মেম্বার, সৎ, যোগ্য জনপ্রিয় ব্যক্তি প্রতীক পেয়েছেন আম সাধারণ সম্পাদক পদে নতুন মুখ। তাই লড়াই হতে পারে ত্রিমুখী।
মোঃ কামরুল ইসলাম রুমান
ফ্যাসিস্ট সরকারের আমলে বার বার জেল জুলুম ও নির্যাতনের শিকার, রাখালগাছি ইউনিয়ন শাখার সাবেক ছাত্রদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ১নং ওয়ার্ড। ৩ প্রার্থীর বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ফুটবল প্রতীকের প্রার্থীর। জনপ্রিয়তায় এগিয়ে থাকার কথা বলছেন।
শেখ নাজমুল ইসলাম
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার মুক্ত রাখতে ৪ প্রার্থীদের মধ্যে সবার নজর থাকবে রাজনীতিতে নাম লেখানো প্রজাপতি প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন এই প্রার্থী।
শেখ আল মাহমুদ দিপু
রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক। সাবেক যুবদলের আপোষহীন নেতা। ৪ হেভিওয়েট প্রার্থীর ভোটের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বিতায় হরিণ প্রতীকে ভোট যুদ্ধে লড়বেন। রাখালগাছি ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান করেছেন।
Leave a Reply