বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

পল্লী উন্নয়নের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নবগঠিত সভাপতির সৌজন্য সাক্ষাৎ

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে এই সৌজন্যে সাক্ষাৎ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ডালিম মোল্লা, সহকারী শিক্ষক কানাই দাস কুন্ডু, আফরোজা খাতুন, তিমির কান্তি পাল, প্রশান্ত সরকার, সুদর্শন মৈত্র, লাবলী সুলতানা, স্বপ্না নন্দী, মল্লিক মনিরুজ্জামান’সহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব ও পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব বলেন, দীর্ঘ সতের বছর পর স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছি, আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আমি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পেরে নতুন স্বাধীনতা অর্জনের মহানায়ক ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি এ বিদ্যালয়কে বাগেরহাটের ভিতরে একটি মডেল বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এজন্য বিদ্যালয়ের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। যেহেতু এটি একটি বালিকা বিদ্যালয় এখানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে যত রকম কাজ করা দরকার সবকিছুই আমি করব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, এলাকায় যে সমস্ত বখাটে ছেলেরা আছে, যারা মেয়েদেরকে বিভিন্নভাবে ইভটিজিং করেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষকদের সাথে আলোচনা করে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল বলেন, এতদিন যারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তারা সবাই ছিল সিনিয়র কিন্তু এবার আমরা একজন নবীন ম্যানেঞ্জিং কমিটির সভাপতি পেয়েছি। তিনি আজ সভাপতি হয়ে প্রথম আমাদের বিদ্যালয়ে এসেছেন এমনটি নয়, তিনি বিগত সময়ে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকমূলক কাজে সহযোগিতা করেছেন। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা তিনি আমাদের সাথে থেকে সমাধান করেছেন। এমন তরুণ একজন ব্যক্তিকে আমরা সভাপতি হিসেবে পেয়ে খুবই আনন্দিত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers