শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

রামপালে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

মেহেদী হাসান, রামপাল প্রতিনিধি
 রামপাল থানার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি জিহাদ জোয়ার্দার (৩০) ও জেসমিন বেগমকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।  গ্রেফতারকৃত জিহাদ জোয়ার্দার উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের মো. হাসিবুর জোয়ার্দারের ছেলে এবং জেসমিন বেগম তার স্ত্রী। জানা যায়, রামপাল থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ২ মাসের সাজাপ্রাপ্ত এ দুই আসামি নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর পুলিশের একটি আভিযানিক দল বর্ণি গ্রামে জিহাদের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে জিহাদ ও পরে তার স্ত্রী জেসমিনকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers