বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত ১, থানায় অভিযোগ

ফকিরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত ১, থানায় অভিযোগ

চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জমি-জমা সংক্রান্তকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১জন গুরুত্বর আহতের অভিযোগ পাওয়া গেছে । গত (১২ এপ্রিল) বাগেরহাটের ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামে এঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় এসএম আবুল হোসেন (৫১) কে গুরুত্বর অবস্থায় ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্্রে ভর্তি। পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক জমি ও বসত বাড়ি থেকে উৎখাত অবৈধ ভাবে জমি দখল ও মহিলাকে বেধড়ক মারপিট শ্লীলতাহানী করার চেষ্টা। এঘটনাকে কেন্দ্র করে এসএম আবুল হোসেন বাদী হয়ে (১৩ এপ্রিল) ফকিরহাট মডেল থানায় হামলাকারীদের বিরুদ্ধে ৫জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন দেয়াপাড়া গ্রামের মৃত আলহাজ্ব আকিজ উদ্দিনের পুত্র মোঃ জাহাঙ্গীর শেখ (৬২), জাহাঙ্গীর শেখের পুত্র মোঃ ফজলু শেখ (৩২), ইমরান শেখ (২৮), ইকরাম শেখ (৫৩), ও রেখা বেগম (৪৮), উভয় গ্রাম দেয়াপাড়া। এব্যাপারে ভুক্তভোগী এসএম আবুল হোসনের সাথে কথা বলে জানা যায়, গত (১২ এপ্রিল) দুপুর আনুমানিক আড়াই টার সময় আমার স্ত্রী কারিমা বেগম (৩৬), আমার শ্বশুর মঞ্জিল ফারাজী আমার বসতবাড়ির পূর্ব পার্শ্বে আমার পৈত্রিক জমির নারকেল সুপারির পাতা আনতে গেলে ৫ নং আসামী রেখা বেগম আমার স্ত্রীকে ভয়ভীতি প্রদান করে। আমি পরে সংবাদ পেয়ে স্ত্রীকে উদ্ধার করতে গেলে আমার চলার পথ গতিরোধ করে হামলাকারিদের হাতে থাকা লোহার রড, কাঠের বাতা, লাঠিশোটা ও রড দিয়ে আমার মাথায় আঘাত করে এআঘাতে আমার মাথা রক্তক্তা জখম হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আমাকে উদ্বার করে ফকিরহাট স্বাস্থ্য কমপেক্্ের ভর্তি করে। আমার জখমি স্থানে ১৩টি সেলাই লাগে। এছাড়া আমার স্ত্রীর শ্লীলতাহানী করার চেষ্টা চালায়। এব্যাপারে ফকিরহাট মডেল থানার এসআই আশিকুর রহমান বলেন অভিযোগটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগটি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers