শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটের খানপুরে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্টিত

বাগেরহাটের খানপুরে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্টিত

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট সদর উপজেলার খানপুর ও রাখালগাছি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টার সময় চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাব চত্বরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় খানপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওঃ মোঃ বাকি বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল ইসলাম রাহাত। মেল্লা কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক তরফদার রবিউল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মাওঃ মারুফ বিল্লাহ সিদ্দিকী, বায়তুলমাল সাধারণ সম্পাদক আব্দুস সবুর, পেশাজীবি সংগঠনের সভাপতি আবু সাইদ, ডাঃ ওমর ফারুক, ২নং ওয়ার্ড সভাপতি নিয়ামতুল্লাহ প্রমূখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা ৫ আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের আদর্শ ও ইসলামের বানী মানুষের কাছে পৌঁছায় দিতে পারিনি। এখন তা পৌঁছায় দিতে চাই। ৫ আগস্ট এর পর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দরা আপনাদের সামনে যা বলছে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই। আল্লাহর হুকুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর নির্যাতন, মামলা, হামলা, ঘুষ ও দুর্নীতি থেকে দেশ আজ স্বাধীন হয়েছে। আমরা সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই, বৈষম্যমূলক, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফমূলক সমাজ গড়তে চাই। দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে আমরা জামায়াতে ইসলামের মানুষদের নিয়ে একটি চমৎকার বাংলাদেশ নির্মাণ করতে চাই। এসময় চুলকাটি প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ ও খানপুর ও রাখালগাছি ইউনিয়নের জামায়াতে ইসলামের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers