শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সুন্দরবনে মুক্তিপনের দাবিতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনে মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জেলেদের ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে খুলনার কয়রা এলাকা থেকে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া জেলেদের জিম্মি করে বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা। এসময় বনদস্যুরা জনপ্রতি জেলেদের কাছ মুক্তিপণ দাবি করে। পরে খবর পেয়ে বুধবার বিকালে সুন্দরবনে অভিযানে নামে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ দিন সন্ধ্যায় সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অনেকগুলো নৌকা দেখতে পায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা ফাঁকা গুলি ছুঁড়ে সুন্দরবনের গহীন বনে পালিয়ে যায়। পরে বনদস্যুদের আস্তানায় তল্লাশী চালিয়ে ৬ নারীসহ অপহৃত ৩৩কে জেলেকে উদ্ধার করার পাশাপাশি জেলেদের ব্যবহৃত ১৬টি নৌকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ী খুলনার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায়। জেলেদের নৌকাসহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers