সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে মৎস্যঘের লুট ১৫ লক্ষ টাকার ক্ষতি

রামপালে মৎস্যঘের লুট ১৫ লক্ষ টাকার ক্ষতি

রামপাল প্রতিনিধি:

রামপালের পেড়িখালীর একটি মৎস্যঘেরে হামলা চালিয়ে ৩৮ টি বিদেশী গাড়ল (ভেড়া), মাছ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এতে ঘের মালিকের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঘের মালিক মহাশীন বাদশার স্ত্রী নুরুন্নাহার আক্তার বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বাদী হয়ে ৭ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে রামপাল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের আলহাজ্ব গোলাম মোস্তফার ছেলে মো. মহাশীন বাদশা তার নিজ জমিসহ অন্য জমি লিজ নিয়ে প্রায় ৪০ একর জমিতে শান্তিপূর্ণভাবে মৎসঘের করে ভোগদখল করে আসছেন। ঘের মালিক মহাশীন বাদশাহের অনুপস্থিতিতে গত ইংরেজি ৯ এপ্রিল বুধবার দিন গত রাত ১২ টার সময় কতিপয় দূর্বৃর্তরা ঐ ঘেরে হানা দেয়। এজাহারে উল্লেখ করা পেড়িখালী গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের ছেলে ইয়াহিয়া হাওলাদার, মৃত আস্বাব আলীর ছেলে মিজান শেখ, নাজিম ইজারদারের ছেলে আব্দুল্লাহ ইজারদার, ইস্রাফিল লাঠিয়ালের ছেলে মুক্ত লাঠিয়াল, আ. করিম লাঠিয়ালের ছেলে মফিজ লাঠিয়াল, মৃত বারিক শেখের ছেলে জিয়া শেখ ও মৃত সেকেন্দার শেখের ছেলে ইদ্রিস হাওলাদারসহ অজ্ঞাত ১৫/২০ জনের একটি ঘের দখলবাজ সন্ত্রাসী অবৈধভাবে ঘেরে প্রবেশ করে এই তান্ডব চালায়। এসময় তারা দেশীয় অস্ত্রের মুখে ঘের পাহারাদার শহিদুল ইজারদার, সবুর গাজী, রুহুল আমীনকে জিম্মি করে মারপিট করে ঘেরের গোয়ালে থাকা বিদেশী জাতের ৩৮ টি বড় গাড়ল (ভেড়া) লুট করে নেয়। এসময় দুর্বৃত্তরা ঘেরে থাকা একটি বড় নৌকা, সোলারের ব্যাটারি, জাল, টর্চ লাইট, বিভিন্ন প্রজাতির মাছ, দা ও চাল লুট করে নেয়। এতে তাদের প্রায় ১৪ লক্ষ ৭৪ হাজার ৫শ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রামপাল থানার ওসি ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইয়াহিয়াসহ অন্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব গোলাম সরোয়ার হুসিয়ারি দিয়ে বলেছেন, যারা এমন কাজ করেছে তারা ২৪ ঘন্টার মধ্যে ভেড়াসহ লুটের মালামাল ফেরত না দিলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে ঘের মালিক মহাশীন বাদশার স্ত্রী নুরুন্নাহার ও তার ছোট ভাই কামরুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত একের পর এক আমাদের বৈধ মৎসঘেরে হামলা ও লুটপাট চালাচ্ছে। কোথাও কোন অভিযোগ করলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার সাথে কথা হলে তিনি ঘাটনার বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধী যত শক্তিধর হোক, তাদের ছাড় দেয়া হবে না

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers