সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশন।

রামপালে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশন।

মেহেদী হাসান,(রামপাল) সংবাদদাতা

বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশন কাজ শুরু করেছে।বিশিষ্ট ইসলামি আলোচক “মুফতি কাজী ইব্রাহীম (হাফি:)” এর সহযোগিতায় “মায়া ভরা গ্রাম” প্রকল্পের মাধ্যমে কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার লক্ষে ৪০ জন ব্যক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম বা মহল্লা ভিত্তিক দ্বিনি প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করবে ফাউন্ডেশন টি যার মাধ্যমে প্রাথমিকভাবে ওই ৪০ জন ব্যক্তির কর্ম সংস্থান তৈরী হবে এবং তরুণ-তরুণী, যুবক-বৃদ্ধ সকল বয়সী মানুষ কুরআন ও ইসলামী শিক্ষায় জীবন গড়ে শান্তিপূর্ণভাবে সবাই মিলে বসবাস করবে।

শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শহীদ পুত্র জনাব গাজী এম এইচ তামিম বর্তমানে ডেপুটি এটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর- প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জীবনের মান উন্নয়নে ফাউন্ডেশনের মাধ্যমে সেবার হাত বাড়িয়েছেন। “মায়া ভরা গ্রাম” প্রকল্পের পর একের পর এক বিভিন্ন কর্ম দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থান তৈরির লক্ষে কাজ করবে ফাউন্ডেশন টি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, “মায়া ভরা গ্রাম” প্রকল্পটি রামপাল-মংলা এলাকার যুবক ও নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে আল কোরআনের আলোয় আলোকিত এক একটি গ্রামের ধারণা বাস্তবায়ন করতে তারা কাজ শুরু করেছেন।

শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব গাজী এম এইচ তামিম জানান, এই প্রকল্পের আওতায় রামপাল ও মোংলায় প্রাথমিকভাবে ৪০ জন কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আগ্রহী প্রার্থীদের ফাউন্ডেশনের নম্বরে যোগাযোগ করে 01946-429515 (হটস আপ) বিস্তারিত তথ্য জানতে করতে পারবেন।

“মায়া ভরা গ্রাম” প্রকল্পটি এলাকার যুবকদের মধ্যে নতুন শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

স্থানীয়রা মনে করেন, এই সেবামূলক প্রতিষ্ঠানটির কারনে রামপাল ও মংলা অঞ্চলের বেকার যুবক ও নারীদের জন্য দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা এই গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে সাহায্য করবে। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে তারা ঘরের কাছেই কাজের সুযোগ পাবে যাতে স্থানীয় অর্থনীতির চাকা ঘুরতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers