সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
গনপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিএনপি’র কেন্দ্রীয় নেতার চুলকাটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

গনপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিএনপি’র কেন্দ্রীয় নেতার চুলকাটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক:
ঈদ পরবর্তী গত ১ এপ্রিল বাগেরহাট জেলার চুলকাটি প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ বাবর আলী মীর। সৌজন্য সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও কুশলাদি বিনিময় করেন। চুলকাটি প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আরিফ ঢালী, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান শেখ সোবহান , মজনু শেখ, শৈশব , খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল ফকির প্রমুখ। কৃষিবিদ শামিমুর রহমান শামীম জানান, ঈদ পরবর্তী সাংবাদিকদের কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পাস্পকির সম্পর্কের উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে এবং মানুষ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে উন্নতি হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন চাঁদাবাজ সন্ত্রাসের স্থান নাই। অপরদিকে যুগ্ম সচিব মোঃ বাবর আলী মীর জানান, চুলকাটি প্রেস ক্লাব তার নিজ এলাকার প্রতিষ্ঠান।এলাকার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers