সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপাল-মোংলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামীম

রামপাল-মোংলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামীম

মেহেদী হাসান,(রামপাল) সংবাদদাতা।

বাগেরহাট-৩  (রামপাল-মোংলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম।  গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি,ঈদ মানে আনন্দ , সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক। কৃষিবিদ শামীম আরো বলেন, ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত এই দ্বিতীয়  স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে। চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় সকল রামপাল – মোংলা বাসি কে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers