সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোংলায় পৌর বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ রানা, নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোংলা পৌর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৬ মার্চ) বিকালে চালনা বন্দর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ প্রঙ্গনে হাজারো নেতা কর্মী ও সাধারন মানুষের উপস্তিতে এ ইফতার ও দোয়া  অনুষ্ঠান হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন  অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন।

মোংলা পৌর বিএনপির আহবায়ক জুলফিকার আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব  মাহবুবুর রহমান মানিক’র  সঞ্চালনায় দোয়া ও ইফতার মাফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা  মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি  জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, সাবেক প্যানেল মেয়র ও যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, মোংলা পৌর মহিলা দলের সভাপতি কমলা বেগম, সাধারণ সম্পাদক আয়শা বেগম।

এছাড়া আরো উপস্তিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক শাহজাহান ফকির, সাবেক কাউন্সিলর এম এ কাদের,৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ব্যাপারী, সাবেক ছাত্রদল নেতা মোঃ বেল্লাল হোসেন, মামুন মল্লিক, জামাল হোসেন, পৌর  কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মানিক,  মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সজিব মিয়া শান্ত, ছাত্রনেতা মাশরাফি,  মহিলা দলের বেবী রহমান, তাসলিমা বেগম, রুপা মাসুদ সহ অনেকে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers