সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক

কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক

মাসুদ রানা,মোংলা
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক করা হয়েছে।  কোস্ট গার্ড পশ্চিম জন এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন। তিনি প্রেস নোটে আরো জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  ২৫ মার্চ  সকাল১১ টায়  বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন মদিনাবাদ লঞ্চঘাট এলাকায়  একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (২৫) কে   আটক করা হয়। আটককৃত ব্যক্তি আরিফ হোসেন  খুলনা সদরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, উক্ত এলাকায় পৃথক একটি  অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers