শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি:
জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যর চির অবসানের লক্ষে ও মানবধিকার সুরক্ষার দাবিতে মাববন্ধন করেছে বাংলাদেশ দলিত পরিষদ বৈষম্য বাগেরহাট জেলা শাখা। আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে বাগেরহাটে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) নামে একটি বেসরকারি সংগঠন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত পরিষদ বৈষম্য বাগেরহাট জেলা শাখার সভাপতি রবিন্দ্র নাথ দাস, সাধারন সম্পাদক ভবেন চন্দ্র রায়, শ্যমল কৃষ্ণ দাস, দিপক দাশ, বাসুদেব সরকার, শুশান্ত বৈরাগী, শুভাষ বিশ্বাস, মৃতুঞ্জয় দাস, দুলার রবি দাশ
প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বর্ণবৈষম্যের কারণে তারা বঞ্চিত হচ্ছেন। পূজামÐপে তাদের প্রবেশাধিকার নেই। স্কুলে অন্য শিক্ষার্থীরা তাদের সঙ্গে বসতে চান না। পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর সরকারি চাকুরির ক্ষেত্রে তাদের সম্প্রদায়ে লোকজন নিয়োগ না দিয়ে অর্থের বিনিময়ে অন্য সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers