শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ঈদ উপহার পেল ১২০ দরিদ্র পরিবার

বাগেরহাটে ঈদ উপহার পেল ১২০ দরিদ্র পরিবার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের সহায়তায় রবিবার (১৬ মার্চ) ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ১২০ জন পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম। ঈদ উপহার পেয়ে আনন্দিত উপকারভোগীরা। ঈদ উপহার পাওয়া হালিমা বেগম নামের এক নারী বলেন, এই ঈদ উপহার আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। বাড়িতে চেয়ারম্যানের পক্ষ থেকে কার্ড পাঠানো হয়েছিল, তাই আজ নিতে এসেছি।
আরেক উপকারভোগী রফিক শেখ বলেন, ঈদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকে। এই উপহার পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। ঈদ উপহার বিতরণ কার্যক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম বলেন, “দায়িত্ব নেয়ার পর এটাই আমার প্রথম কর্মসূচি। অন্তবর্তী সরকারের সহযোগিতায় আমরা ১২০ জন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের ইউনিয়নের উন্নয়নে আরও অনেক কাজ বাকি রয়েছে। আমি চাই, এই ইউনিয়নকে শুধু রামপাল নয়, পুরো বাগেরহাটের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বানতলা ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর মাঝে এ উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers