বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন

বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে ধর্ষণবিরোধী মানববন্ধন

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কে.কে.আর যুব সংঘ ও ব্লাড গ্রুপ এবং সুগন্ধি ব্লাড গ্রুপের ব্যানারে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন রুখতে হবে ধর্ষণ, শুরু হোক গর্জন’, খুন, ধর্ষণ নিপীড়ন, রুখে দাঁড়াও জনগণ, অবিলম্বে ধর্ষকদের বিচার করো, করতে হবে, ধর্ষকেরা ধর্ষণ করে, প্রশাসন কি করে, আমি কে তুমি কে, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ জনতা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক খান গোলজার হোসেন, রাখালগাছি ইয়উনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাওলাদার কামরুল ইসলাম রোমান, বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম ডাবলু, শেখ সেলিম, কে.কে.আর, যুব সংঘ ও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাইফুল ইসলাম, ব্লাড ব্যাংকের সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক- খান মুছা, সুগন্ধি ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা রবিউল আওয়াল আলামিন, সাধারণ সম্পাদক শেখ আরাফাত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নারী ও শিশু ধর্ষণে অভিযুক্তদের শুধু গ্রেফতার করলেই হবেনা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দ্রুত  বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের ব্যবস্থা করতে হবে। যাতে করে ছোট্ট শিশু আছিার মত আর কোন শিশুর প্রাণ অঝরে না ঝরে। আছিয়ার বিচার না হলে আমরা একযোগে সারাদেশে এর থেকে আরো ব কমড়সূচি গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers