সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে: শামীমুর রহমান শামীম

রামপালে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে: শামীমুর রহমান শামীম

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: রামপাল উপজেলা বিএনপি’র উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপির  আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও   ছাত্র নেতা ইসমাইল মোল্লা খোকনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি,  নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় জেলা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আ. হালিম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিহত আ. ছালাম পাটোয়ারীর স্ত্রী শিলা পারভীন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মরহুম মল্লিক মিজানুর রহমান মজনুর স্ত্রী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশফাক হাওলাদারের স্ত্রী সাবেরা জামান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম খাজা মইন উদ্দিন আক্তারের স্ত্রী চম্পা বেগম প্রমুখ। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদক বন্ধে সরকার ভাল কোন পদক্ষেপ নিচ্ছে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে এবং পুলিশ প্রশাসন আমাদের দাবী উপেক্ষা করে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর ব্যাবস্থা নেয়ার ঘোষনা দেন নেতৃবৃন্দ।রামপালে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers