সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খানপুরে চেতনা নাশক বিষ প্রয়োগ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

খানপুরে চেতনা নাশক বিষ প্রয়োগ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চুলকাটি প্রতিনিধি: বাগেরহাটের খানপুরে চেতনা নাশক ঔষধ স্প্রে করে বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৫ টার সময় সেহেরির খাবারের সাথে চেতনা নাশক ঔষধ স্প্রে প্রয়োগ করে বাগেররহাট সদরের দক্ষিণ খানপুর কাচারী গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন শেখ আবুল কালাম (৬৫), রিখা আক্তার (৫৮)। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা পাঁচিলের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গভীর রাত্রে সেহেরি খাবারের সাথে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে বাড়ির সকল সদস্যদের চেতনাশক ঔষধ মেশানো খাবার খেয়ে অজ্ঞান করে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার ও নগদ ৭৫ হাজার প্রায় ৩ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে পাশের বাড়ির লোকজন এসে ডাকাডাকি করে অচেতন অবস্থায় ঘুম ভাঙ্গায়। আহতরা বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের একাধিক অভিযোগে জানাযায়, স¤প্রতি এলাকায় গাজা ও অনলাইন জোয়ার আসক্ত বেড়ে গেছে। বিশেষ করে উঠতি বযসের ছেলেরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছেন বলে জানান। গভীর রাত পর্যন্ত এসব গাঁজার আসরে আসক্ত ছেলেরা বিভিন্ন সময় বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে বলে জানায় তারা। তবে প্রশাসনের ভূমিকা না থাকায় এসব অপরাধ প্রবণতা বেড়ে গেছেন বলে তিনি জানান। ঈদকে সামনে রেখে অজ্ঞাতপার্টি চোরচক্র মহলের ভয়ের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান ঘটনাটি বিভিন্ন সংস্থা তদন্ত চালাচ্ছেন এবং বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers