শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে জেলের উপর হামলা আহত ১ থানায় অভিযোগ

ফকিরহাটে জেলের উপর হামলা আহত ১ থানায় অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে কাথলী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে জেলের উপর হামলা অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) সকাল ১১টার সময় মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের নুর মোহাম্মদ শিকদারের পুত্র শুভ শিকদার (২৩), তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলের উপর অতর্কিত হামলা প্রতিবাদে আহত শুভোর পিতা বাদী হয়ে ফকিরহাট উপজেলা মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকারিরা হলেন মূলঘর গ্রামের শহীদ (৪৫), পিতা অজ্ঞাত, শান্তিগঞ্জ মোড়ের রুবেল (৩৫), পিতা-অজ্ঞাত এবং অজ্ঞাতনামা ৪/৫ জন। ভুক্তভোগীর পিতা বলেন ফকিরহাট থানাধীন কাথলী গ্রামস্থ একটি মাছে ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে গত (৩ মার্চ) সোমবার সকাল অনুমানিক ১১ টার সময় আমার ছেলে শুভ শিকদার সহ আরও অনেকে মিলে ঘেরে দিনমজুরের কাজ করতে যায়। মাছের ঘেরে কাজ করা কালীন প্রতিপক্ষেও বিরাজমান তর্ক বিতর্কের এক পর্যায়ে আমার ছেলে শুভ শিকদারের সাথে হাতাহাতি হয় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে হাতুড়ী দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে শুভোর সাথে থাকা কাজের লোক এবং স্থানীয় লোকজন ঘটনাটি সেখানে মিটিয়ে সমাধান করে দেয়। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে আসার সময় তার চলার পথ গতিরোধ করে ফকিরহাট থানাধীন কাথলী গ্রামস্থ নিক্সন মেম্বারের বসত বাড়ীর সামনে আসা মাত্রই পরিকল্পিত ভাবে রুবেলের হুকুমে অজ্ঞাতনামা ৪/৫ জন লোক তাহাদের হাতে থাকা হাতুড়ী দিয়ে শুভকে ধরে নিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী ভাবে শরীরের বিভিন্ন স্থানে মাথা, পা, কানে, হাটুতে ও মাজায় মারাত্মক আঘাত করে জখম করে শুভকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শুভকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শুভ শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের জানান আমি একজন দিনমজুর জেলে টাকার বিনিময়ে মাছের ঘেরে কাজ করে সংসার চালায় আমার দিনের নায্য পাওনা চাইলে ঘটনার দিন ঘের মালিক শহীদ ও তার শ্যালক রুবেলসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য হাতুড়ী দিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে আঘাত করে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুইদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছি আমি প্রশাসনের কাছে জোর দাবি অপরাধীদের আইনের আওতায়  শাস্তির দাবি জানাচ্ছি । এব্যাপারে ফকিরহাট উপজেলা মডেল থানার এস আই শিবলি নোমানীর কাজে অভিযোগের বিয়য়টি জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগটি পেয়েছি এবং ঘটনায় আহত শুভ শিকদারকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিকটিমের জবানবন্ধী নিয়েছি এবং বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers