বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
চুলকাটিতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতে ইসলামী’র স্বাগত র‌্যালি

চুলকাটিতে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতে ইসলামী’র স্বাগত র‌্যালি

চুলকাটি প্রতিনিধি
চুলকাটিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাগত র‌্যালি অনুষ্ঠিত। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় রাখালগাছি ইউনিয়ন ও খানপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। এদিন র‌্যালিটি চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব আলহাজ্ব হযরত মওলানা মুফতি ফেরদাউস আলম, খানপুর ইউনিয়ন জামায়াতে আমির বাকি বিল্ল্যাহ রাখালগাছি ইউনিয়নের আমির আরিফ শেখ, হাসান হুসাইন (রাঃ) জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ ওয়াহিদুল ইসলাম প্রমূখ। বক্তৃতায় খানপুর জামায়াতের আমির বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে। রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, এটা আমাদের শিক্ষার মাস, রমজানের শিক্ষা সারাবছর জীবনে পালন করতে হবে রমজানে শয়তান শৃঙ্খলাবদ্ধ হয় কিন্তু মানুষ্য শয়তান বাজার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং রমজানে জন জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers