সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত- ২

রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ আহত- ২

রামপাল(বাগেরহাট) সংবাদদাতা: রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র  দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ।  ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ ইমন শেখের পিতা- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভোজপাতিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমান মৎস্যজীবী দলের সভাপতি, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সোলায়মান শেখ ও ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আল-ইমরান শেখ কে ২৭-০২-২০২৫ তারিখ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় মোঃ ঘোড়া আলম (৪২), সিট মরিজ ইসমাইল(৫০) সহ আরো ভোজপাতিয়া ইউনিয়নে  প্রিন্স বাহিনীর ১৮-২০ জন  বিএনপি নেতাকর্মীদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় । আলম ও ইসমাইল সহ সন্তাসীরা দোকানে ঢুকে সোলাইমান, আল – ইমরান, সোহাগ,আসিক, এর উপর রামদা দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় পেলে রেখে পালিয়ে যায়। এবং ঘের কেনা নগদ ২২ হাজার টাকা এবং ৩ টি মোবাইল ছিনিয়ে নেয়।  সন্ত্রাসী দলে অন্তর্ভুক্ত ছিলো  সওকাত (৪৯), শরিফুল (৪০), ফারুক ( ৫০), বাইজিত (২৯), মারুফ (৩৬), মোতালেব (২৮), জিল্লু( ৪৮), আলি আজম (৩৬), লেকওয়াত (৫৮) , উক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে রামপাল উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ ওহিদুল ইসলাম জানান তিনি ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিল এবং সন্ত্রাসী প্রিন্স বাহিনী এলাকায় আতংক সৃষ্টি করতেছে । ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শেখ জানান সন্ত্রাসী প্রিন্স বাহিনীর সারা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতেছে ।  কৃষিবিদ শামীমুর রহমান শামীম  উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন । অভিযোগের বিষয়ে প্রিন্সের কাছে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানার জন্য, রামপাল উপজেলা অফিসার ইনচার্জ সেলিম রেজার  কাছে জানতে চাইলে, তিনি বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযোগের  সত্যতা পেলে আইনুক ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers