সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
চুলকাটি প্রতিনিধি
চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে চুলকাটি স্বাধীনতা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চুলকাটি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আঃ কুদ্দুস, সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল ইসলাম মুক্ত, সাংগঠনিক সম্পাদক শওকাত হাওলাদারসহ বাজার কমিটির নেতৃবৃন্দ। চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ পরিদর্শক মোঃ হানিফ এ নেতৃতে সকল শহীদদের প্রতি সেলুদ প্রদর্শন এবং চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও খানপুর ইউনিয়ন বিএনপি’র ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান কবির হাওলাদার, সাবেক সভাপতি মোঃ খান হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, ২নং ওয়ার্ড সভাপতি কাজী জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজ্জামানসহ ইউনিয়ন বিএনপি’ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এরপর চুলকাটি পলাশ কিন্ডারগার্ডেন, চুলকাটি কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন সরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সকল শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
Leave a Reply