সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আদালতের নির্দেশ অমান্য করে বার বার জায়গা দখলের চেষ্টা

আদালতের নির্দেশ অমান্য করে বার বার জায়গা দখলের চেষ্টা

চুলকাটি প্রতিনিধি
বিচারের বানী নীরবে কাঁদে। বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছে না। বার বার হয়রানীর স্বীকার হচ্ছে হামলাকারী ও দখলদারদের নিকট থেকে। চার যুগেও সমাধান হয়নি জমি বিরোধ। দফায় দফায় হামলা ও হয়রানি করে নিঃস করে দিচ্ছে অসহায় মানুষদের। আদালতের রায় পেয়েও কোন লাভ হচ্ছে না। হামলা ও দখলকারীদের খুটির জোর এতটাই যে তারা বিচারের ফয়সালাকে তোয়াক্কা না করেই বার বার হামলা ও জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। এমনি এক ঘটনা ঘটেছে বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত খোরশেদ গাজীর পরিবারের উপর। চলছে অবৈধ জায়গা দখল, ভূমি জালিয়তী ও নানান অপকর্ম। এক শ্রেণির অসাধু দুস্কৃতিকারীদের মদদে এসব কাজ করে বেড়াচ্ছে দখলকারী মহলটি। একের পর এক হামলা করে অসহায়দের হয়রানি করেই যাচ্ছে। অপরাধকারিকে আইনের আওতায় আনা দরকার বলে দাবি করেন সচেতন মহল। রামপাল সহকারি জজ আদালতের মাধ্যমে গত (২৫ জানুয়ারি) সকাল ১০ টার সময় সার্ভিয়ার এড. গোলাম মোর্ত্তজা সোহেল আহমেদ ও জেলা জজ আদালতের ফোসেস সার্ভিয়ার দেলোয়ার হোসেন ফিরোজ তাদের নেতৃত্বে জমির সিমানা নির্ধারণ ও লাল পেলাগ ও ঢুলির ঢোলের আওয়াজে এলাকাবাসিকে জানিয়ে দেন যে আজ থেকে প্রকৃত জমির মালিক ভোগ দখল করবে। মামলার বিবরণে জানা যায়, সীমানা পরিচিহ্ন মামলা নং- ২৪০/২১ এর মামলা শুরুর তারিখ-৪/১০/২১ মামলার রায় এর ও ২৫/২/২৪ প্রতিবেদনের আদেশের সংযুক্ত জারি মামলা নং ৫/২৪ এর মামলা রেকর্ডীয় জায়গা হচ্ছে, ১৪৫নং খতিয়ানের ১.৭৪ একর জমি রেকর্ডভূক্ত আছে। আদালতের রায় অমান্যকারি তাহের গাজীর কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যক কর্মীকে বলেন, আদালতে রায় আমি মানি না, লাল নিশানা ও মানি না, হাফিজুরকে তার ঘরে থাকতে দিবো না, আমার ভাই একজন কোস্টগার্ড, পুলিশ, উকিল, সাংবাদিক আদালতের নোটিশ আমরা তোয়ক্কা করি না, আমাদের ৫৩১ নং দাগের ১০ শতক ও ৩১৯ নং দাগের ৪৩ শতক জমির মালিক আমরা সে কি করে জমিতে আসে, হাফিজুর আসলে আমরা তাকে দেখে নিবো বাড়িতে ও উঠতে দেবো না প্রয়োজনে তাকে এলাকা ছাড়া করে দেবো। এ ব্যাপারে আদালতের রায় পাওয়া ভুক্তভোগী গাজী হাফিজুর রহমান বলেন, জায়গা বুঝে দেওয়ার জন্য গত (২৫ জানুয়ারি) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত সার্ভিয়ার এড. গোলাম মোর্ত্তজা সোহেল আহমেদ ও জেলা জজ আদালতের ফোসেস সার্ভিয়ার দেলোয়ার হোসেন ফিরোজ সরেজমিনে গিয়ে গ্রাম পুলিশ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত-শত লোকজনের মাঝে ঢাক ঢোল বাজিয়ে সিমানা প্রাচীর চিহৃত করে লাল নিশানা টানিয়ে দেন, আদালত কতৃক জমি বুঝিয়ে দেওয়ার কিছু দিন যেতে না যেতেই এক পর্যায়ে আমার জমি লাল নিশানা উঠানোর ও অবৈধ ভাবে জমি ভোগ দখলের চেষ্টা করছে, বিবাদীরা হলেন বারুইপাড়া গ্রামের মৃত আপতাব গাজীর পুত্র ও মেয়ে আব্দুল লতিফ গাজী, তাহের গাজী, লতিফা বেগম, আমি জমিতে আসলে আমাকে জীবন নাসের হুমকি, অকট্য ভাষায় গালিগালাজ করছে এমতাস্থায় আমি ও আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers