সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন 

সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন 

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলার একমাত্র মহিলাদের উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুন্দরবন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত থেকে ২ দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যাক্ষ শেখ খালিদ আহমেদ। সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দীকা মানি, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, বিএনপি নেতা, লাভলু ফকির,মিলন আকুঞ্জি  , শ্রমিকদল নেতা মোস্তফা হাওলাদার  এ সময় অত্র কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোক্তাদির হোসেনসহ শিক্ষকবৃন্দ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবু্র রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসে দাড়িয়ে কৃষিবিদ শামীম তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশা শরীর চর্চা জরুরী। ক্রীড়া সাংস্কৃতিক চর্চা শরীর ও মনকে সুস্থ্য রাখে। জুলাই বিপ্লবের পরে দেশ রাহুর দশা থেকে মুক্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী খুনি হাসিনা বিদায় হয়েছে। তার দোষররা এখনও ঘাপটি মেরে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে আর যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তিনি সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers