সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি ছাত্রদলের ৪ নেতা-কর্মী আহতের ঘটনায় মামলা

রামপালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি ছাত্রদলের ৪ নেতা-কর্মী আহতের ঘটনায় মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের কুমলাই গ্রামের লোহারডাঙ্গি মৎস্য ঘেরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। উপজেলার কুমলাই গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাদী হয়ে রামপাল থানায় মামলাটি করেন। এজাহার সূত্রে জানা গেছে, গত ইংরেজি ৯ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১ টায় উপজেলার কুমলাই গ্রামের লোহারডাঙ্গি মৎস্য ঘেরের বাসায় কাজ করছিলেন শেখ সোহেলসহ অন্যান্যরা। এ সময় উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামীলীগের সন্ত্রাসী খান ফকরুল, খান বিলাল, খান ইকবাল, খান উজ্জ্বল, খান নুরুজ্জামান, খান নাজমুল, খান রেজাউল, খান ইব্রাহীম, হালিমা বেগম,রোজিনা বেগম,তানিয়া বেগম, খাদিজা বেগম, তরফদার ফিরোজ, খান হাবিবুল্লাহ, খান হাবিব, ফকির বায়েজিদ, শাফায়েত মীরসহ অজ্ঞাত ৭/৮ জন আসামী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় গুরুতর আহত হন শেখ সোহেল(৩৫), শেখ মিরাজ কুদ্দুস (২৪), শেখ আবু সাইদ (৪২) ও শেখ ফেরদাউস (৩০)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুমেক হাসপাতালে ভার্তি করা হয়। আহতরা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।  এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি ঘটনা ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই জনকে আটক করি। বাকীদের ধরার জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers