সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে দুস্তদের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের কম্বল বিতরণ

রামপালে দুস্তদের মাঝে কৃষিবিদ শামীমুর রহমানের কম্বল বিতরণ

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দুস্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাট বাসস্টান্ড চত্তরে উপজেলার উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আ. সত্তার মোল্লার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। প্রধান অথিতি কৃষিবিদ শামীম জানান, বিত্তবানদের সম্পদে দুস্তদের হক রয়েছে। সমাজের বিত্তবানের এগিয়ে এলে বাংলাদেশকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে ৩২ দফার নির্দেশনা রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে। তাবেদারী সাবেক সরকার দেশকে ফোকলা করে দিয়ে সকল কনিস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে। আমরা তারেক রহমানের নির্দেশনায় সকল ভেদাভেদ ভুলে রাষ্ট্র মেরামতের কাজ এগিয়ে নিচ্ছি। আপনারা সাথে থাকলে আমরা অবশ্যই সফলকাম হবো ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া সমর্থন কামনা করেন।  সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক আলী আকবার সম্রাট, সদস্য লাভলু ফকির, ইউনিয়ন বিএনপি সাধারণ সমাপাদক মিলন আকুঞ্জি, উপজেলা যুবদল নেতা লায়ন এস, এম মহসিন হোসেন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা হাওলাদার,রামপাল উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম মুন্সী  । সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ছাত্রদলের সহসভাপতি ইসমাইল মোল্লা খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, সদস্য আশিকুজ্জামান সুমন। এসম উপস্থিত ছিলেন যুবদল নেতা তারিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ শেখ, মুজাহিদ শেখ, সাব্বির হাসান পাপ্পু, জুয়েল আকুঞ্জি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers