বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটে শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ফকিরহাটে শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

তরিকুল মোল্লা, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের ফকিরহাটে রেক্সনা বেগম (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেক্সনা বেগম উপজেলার বারশিয়া গ্রামের মোকলেচুর রহমানের স্ত্রী।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বারাশিয়া গ্রাম থেকে রেক্সনা বেগমের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর নিহতের স্বামী মোকলেচুর রহমান পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বারাশিয়া গ্রামে রেক্সনা বেগমের স্বামী মোকলেচুর রহমানের শয়ন কক্ষে আড়ার সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়যা যায় রেক্সনার মরদেহ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। এরপর মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু  সঠিক কারণ জানা যাবে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers