সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে চাদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক রাজিবসহ ৮ জনের জনের বিরুদ্ধে আদালতে  মামলা

রামপালে চাদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক রাজিবসহ ৮ জনের জনের বিরুদ্ধে আদালতে  মামলা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সাংবাদিক পরিচায়দানকারী ইকরামুল হক রাজিবসহ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বাগেরহাটের আমল আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আদালতে পিটিশন মামলাটি করেন বাঁশতলী গ্রামের শেখ আল আমিনের স্ত্রী মোসাম্মাৎ সুখি। আমল আদালতের বিচারক মতিউর রহমান মামলাটি রামপাল থানা পুলিশকে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের চরে বসবাস করে আসছেন শেখ আল আমিন। গত ইং ১৫ জানুয়ারি বাঁশতলী গ্রামের ইকরামুল হক রিপন, মো. মুনসুর মোড়ল, মো. রুবেল শেখ, মো. হাবিব, কওসার শেখ ও রোমজাইপুর গ্রামের মো. রফিক শেখ, মো. আবু সাইদ মোল্লা এবং শেখ জাহিদসহ অজ্ঞাত ৬/৭ জন আসামী হুমকি প্রদান করে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করেন। বাদী ভয়ে ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা চাদা বাবদ প্রদান করেন। ২নং আসামী মুনসুর মোড়ল ওই টাকা নিয়ে ১নং আসামী ইকরামুল হক রাজিবের হাতে দেয়। এ সময় অন্যান্য আসামীরা চাঁদার বাকি ৪০ হাজার টাকা দ্রুত দেয়ার জন্যে হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে বাগেরহাট আদালতের বাদীর আইনজারি হুমায়ুন কবির পিটিশন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিবাদী মো. রফিক শেখ জানান, হয়রানির উদ্যেশ্যে মামলা করা হয়েছে। রাজিব ও মুনসুরের সাথে আমার বা জাহিদ শেখের সাথে কোন কোন সম্পর্ক নেই। উল্লেখ, সাংবাদিক পরিচায় দানকারী কথিত সাংবাদিক রাজিব অস্ত্র আইনের মামলায় জেল হাজতে আটক রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers