সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপালের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব রামপাল’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৈশম্য বিরোধী জুলাই বিপ্লবের পরে এই প্রথম সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়। জুলাই বিল্পবে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। আহতদের সুস্থ্যতা কামনা করা হয়। প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে রবিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও বিশিষ্ট ব্যাক্তিগণ কে প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে সম্মাাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পরিষদের অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় জামায়াতের ইসলামীর সূরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, সাংগঠনিক সম্পাদক, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মীরানুজ্জামান মিরান, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, বিশিষ্ট কবি ও গবেষক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, জামায়াতের
ইসলামীর যুব বিভাগের সভাপতি মো, আসাদুজ্জামান, উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি মো. মোস্তফা কামাল,রামপাল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লাভলু ফকির,হীরক মনি, স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা। অন্যান্যের আরো বক্তব্য দেন সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক সুখময় ব্রহ্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লায়লা সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো, হারুন শেখ, সদস্য মুর্শিদা পারভীন, সাধারণ সদস্য কবির আকবর পিন্টু, সরদার মহিদ্লু ইসলাম, মো. আব্দুল্লাহ শেখ। অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। ভালো সংবাদ একটি রাষ্ট্রকে সমৃদ্ধ করে। সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করতে পারে। আমরা সাংবাদিকদের কাছে সঠিক সংবাদ আশা করি। বিগত সময়ে কিছুু সাংবাদিকের লেজুড়বৃত্তি সাংবাদিকতা কোন কল্যান বয়ে আনে না। দেশের ক্রান্তিকালে কিছুু সাংবাদিক জীবন বাজি রেখে সংবাদ প্রকাশ করেছেন। জুলাই বিল্পবে ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ায় আজ আমরা এক প্লাটফর্মে আসতে সক্ষম হয়েছি। সাংবাদিকেরা আগামীতে দেশ গঠনে অংশ নিবেন, দেশকে সমৃদ্ধ করবেন তেমনটাই প্রত্যাশা করেন এই নেতা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers